Video Information
ডিজিটাল; আমাদের যা শিক্ষা দেয়
ডিজিটাল অর্থ হচ্ছে কম্পিউটার ভিত্তিক তথা আধুনিক কম্পিউটার নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সকল কর্মকান্ড সমূহকে গতিশীল করা। তাই এই গতিশীলতা আমাদের সমাজকে দ্রুত উন্নয়নের পাশাপাশি দ্রুত পথ ভ্রষ্টের দিকে নিয়ে যাচ্ছে, আগামী প্রজন্মকে প্রযুক্তি থেকে ঠেলে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে আমাদের যুব সমাজকে, তারই কয়েকটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব ।
কম্পিউটার প্রযুক্তির ছোয়াতে বিশ্ব এখন অনেক দূর
এগিয়ে এসেছে। কম্পিউটার আমাদের কাজকে সংক্ষিপ্ত ও সহজতর করে দিয়েছে।
কম্পিউটার একটি কাজ এক সেকেন্ডের এক শত কোটি ভাগের এক ভাগ সময়ের মধ্যে
করতে পারে, এর মাধ্যমে হয় না এমন কাজ খুব কমই আছে। কম্পিউটার মানে হাজার
হাজার কাজের ব্যাপার, আমরা যেমনি ভাবে ফোন থেকে ফোনে, মোবাইল থেকে মোবাইলে
যোগাযোগ করতে পারি, তেমনি কম্পিউটারের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য
কম্পিউটারে যোগাযোগ করা যায়। কম্পিউটারের বিস্তারের ফলে নতুন করে কর্ম
সংস্থানের সুযোগ হচ্ছে, দূর হচ্ছে দেশের বেকারত্ব সমস্যা। মানুষ এখন ঘরে
বসেই দেশের বাহিরে চাকুরী করতে পারছে এবং সে ঘরে বসেই বেতন পাচ্ছে। তবে
কম্পিউটার শুধু বেকারত্ব সমস্যা দূরীভূতই করেনি, বেকারত্ব সমস্যা বাড়িয়েও
দিয়েছে অনেক বেশী। কম্পিউটারের বদৌলতে অনেক ব্যাপারে লোক তার কর্ম
হারিয়েছে, যেমনঃ পূর্বে অফিসে ফাইল পওর হিসেব নিকাশে অনেক লোকের প্রয়োজন
হত কিন্তু প্রযুক্তি উন্নয়নের ফলে কম্পিউটারের মাধ্যমে দু’এক জনেই করতে
পারে, যার ফলে কমে যাচ্ছে কর্মসংস্থান।
তাছাড়া ডিজিটালের ফলে
প্রতিদিন অফিস, স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজপথ, মহাসড়ক
ইত্যাদি কম্পিউটার ভিত্তিক সিসিটিবি ক্যামেরার মাধ্যমে নিয়ত্রন করতে পারা
যায়, যার ফলে কমে যাচ্ছে দুর্নীতি-অপরাধ। তবে এতেও কর্ম সংস্থান হ্রাস
পাচ্ছে, কারণ পূর্বে এসব নিয়ন্ত্রণে অতিরিক্ত লোক অথবা পুলিশের প্রয়োজন
হত। সেখানে সিসিটিভি ক্যামেরা নিজেই তা নিয়ন্ত্রণ করতে পারছে। আগে চাকরানি
ভোর ছয়টায় মুনিবের দরজা খুলে দিত আর এখন ভোর ছয়টা হলেই কম্পিউটার দরজা
খুলে দেয়।
তবে উপকারের পাশা-পাশি সমাজের ক্ষতির দিকটিও চলে এসেছে
বর্তমানে কম্পিউটারের মাধ্যমে তৈরি হচ্ছে আধুনিক অশ্লীল ছবি এবং তা
ইন্টারনেট এর মাধ্যমে দ্রুত ছড়িয়ে পরছে সারা বিশ্বে, প্রতিনিয়ত বাড়ছে
সাইবার ক্রাইম। দেশ-বিদেশের অশ্লীল সাইট গুলো উন্মুক্ত হওয়ায় অল্প বয়সের
একজন বালকও জড়িয়ে পরছে এসব অশ্লীসতাই। এ জন্য প্রতিনিয়ত বাড়ছে ইভটিজিং
তথা নারী নির্যাতন।

0 Comment